,

মসজিদে বিস্ফোরণে সবার দায় আছে : তিতাস

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তিতাসের তদন্ত দল। তারা গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগসহ সবপক্ষেরই বিস্ফোরণের জন্য দায় আছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে তিতাসের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দেয়।

তিতাসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি ১৭ পাতার ওই প্রতিবেদনে দুর্ঘটনার জন্য মসজিদ কমিটির অবহেলা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া, নিয়ম বহির্ভূতভাবে দুজন গ্রাহকের রাইজার স্থানান্তরসহ বেশ কয়েকটি কারণ তুলে ধরে।

মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে কমিটি তাদের তদন্তে এককভাবে কাউকে দায়ী না করলেও, সমষ্টিগতভাবে অনেকেই এর দায় এড়াতে পারে না বলে জানিয়েছে।

প্রতিবেদন পাওয়ার পর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ঘটনার দায় কেউ এড়াতে পারবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অবহেলার বিষয়টি গভীরভাবে যাচাই করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে তিতাসের ৮ জনকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। ডিপিডিসির সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। অবৈধ সংযোগ বিষয়ে ডিপিডিসি সংশ্লিষ্টদের নামে মামলাও করেছে।

তিতাসের প্রতিবেদন আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দুঃখজনক এই ঘটনার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সবাইকে তৎপর থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য