,

আশুগঞ্জে কুখ্যাত ডাকাত আইয়ুব খান আটক

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : জেলার আশুগঞ্জে কুখ্যাত ডাকাত সরদার মো.আইয়ুব খানকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের আলি মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত সরদার মো. আইয়ুব খান সহ ১৪/১৫ সদস্যের সংঘবদ্ধ একদল ডাকাত দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে ও নৌপথে বিভিন্ন নৌযানে ডাকাতি করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ এর নেতৃত্বে এএস আই মোঃ উজ্জ্বল সংঙ্গীয়সহ র্ফোস নিয়ে একাধিক মামলার আসামী এলাকার কুখ্যাত ডাকাত মোঃ আইয়ুব খান কে দুপুরে গ্রেফতার করে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা কালে ডাকাত দলের সরদার পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশে নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটক মো.আইয়ুব খান এর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে ওসি যোগ করেন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান ধৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন তাকে আটক করার জন্য অভিযান চালিয়ে আসছিল পুলিশ এবং অন্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য