,

রিমান্ড শেষে আদালতে রবিউল

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় আসামি রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় রবিউলকে।

জানা গেছে, দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঘোড়াঘাট আমলী আদালত-৭ এর বিচারক আনজুমান আরার আদালতে তোলা হয়েছে রবিউলকে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আদালতে রবিউল বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেবেন।দুপুর ২টার দিকে তার জবাববন্দি শুরু হবে। জবাববন্দি রেকর্ড করার পর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হতে পারে।

ওই কর্মকর্তা আরও জানান, রিমান্ডে রবিউল জানিয়েছে, ইউএনওর ওপর হামলার ঘটনার একমাত্র পরিকল্পনাকারী ও হামলাকারী সে নিজেই। আক্রোশ থেকেই সে এই ঘটনা ঘটিয়েছে। তার দেওয়া তথ্যমতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রযুক্তির সহায়তায় রবিউলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করে বলে জানায় পুলিশ।

ইউএনওর ওপর হামলার বিষয়টি নিয়ে গত ১২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। সেদিন তিনি জানিয়েছিলেন, রবিউল দায় স্বীকার করে জানিয়েছে এ ঘটনায় প্রধান পরিকল্পনাকারী এবং একমাত্র হামলাকারী সে নিজেই। পরে তাকে ওই দিনেই আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। আদালতের বিচারক তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সমকাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য