,

পেঁয়াজবোঝাই দেড় শতাধিক ট্রাক ভোমরা দিয়ে প্রবেশের অপেক্ষায়

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চতুর্থ দিনের মতো পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তবে ভারতের ঘোজাডাঙ্গায় ব্যবসায়ীদের পূর্বে করা এলসির পেঁয়াজ নিয়ে দেড় শতাধিক ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত সোমবার থেকে হঠাৎ করেই ভারতীয় কর্তৃপক্ষ কোনো কিছু না জানিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর ফলে গত তিনদিনে ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ নিয়ে কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। তবে সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙ্গায় পেঁয়াজবোঝাই দেড় শতাধিক ট্রাক ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় আছে। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি পেলেই পূর্বের এলসিকৃত এসব পেঁয়াজবোঝাই ট্রাক যে কোনো সময় ভোমরা বন্দরে প্রবেশ করবে।

ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে (৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) ৫৩৩টি ট্রাকে মোট পেঁয়াজ আমদানি হয়েছে ১২ হাজার ৪৩৭ মেট্রিক টন।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাংলাদেশের পেঁয়াজ ব্যাবসায়ীরা যাতে পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি না করতে পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুরশিদা খাতুন জানান, তারা ভোমরা স্থলবন্দরসহ বিভিন্ন পাইকরী ও খুচরা বাজার মনিটরিং করছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য