রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকায় বিজিবি-বিএসএফ বৈঠক

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে আজ শুরু হতে যাচ্ছে বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে যোগদানের জন্য ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল পিলখানা বিজিবি সদর দপ্তরে এসে পৌঁছেছেন বুধবার।

ওই দিন বিজিবি ও বিএসএফ প্রধানের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়। ৪ দিনের বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এ ছাড়া রয়েছে অস্ত্র ও মাদক পাচার বন্ধের বিষয়টি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র এক কর্মকর্তা বুধবার বাসসকে বলেন, “সীমান্ত হত্যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠকে অবৈধ অস্ত্র, মাদক এবং মানব পাচার বন্ধের ব্যাপারেও আলোচনা হবে। উভয় দেশের সীমান্ত ব্যবস্থাপনা আরও উন্নয়নের জন্য বৈঠকে আলোচনা হবে।”

বিজিবি’র অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, সীমান্তে হত্যার যে কোনো ঘটনার পরে ‘আমরা সর্বস্তরে আলোচনা শুরু করি’ এর পরে বাংলাদেশ বরাবরই সীমান্তে সহিংসতায় বেশি গুরুত্ব দেয়।

বিজিবির অপারেশন ডিরেক্টর জানান, উভয় পক্ষ পারস্পরিক স্বার্থের পাশাপাশি দুই সীমান্ত বাহিনীর মধ্যে সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করবে।

নয়া দিল্লি থেকে প্রাপ্ত প্রতিবেদনে দেখা গেছে, বিএসএফের পক্ষ হতে আলোচনায় গবাদিপশু পাচার, মুদ্রা ও মানব পাচার বিষয়ে আলোচনা হতে পারে।

এ দিকে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে পিলখানা বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট অফিসার ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ৬ সদস্যের ভারতের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন।

বিজিপি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকটি পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বিএসএফ প্রতিনিধি দল না আসতে পারায় বৈঠকটি স্থগিত হয়।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি-কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল নিজস্ব এয়ারক্র্যাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু চূড়ান্ত সময়ে এয়ারক্র্যাফটের কারিগরি সমস্যার কারণে বিএসএফ প্রতিনিধিদল গত রবিবার ঢাকায় আসতে পারেননি বলে সম্মেলন স্থগিত হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী