,

‘কাদায় বসে শাঁখ বাজালেই করোনা মুক্তি’, সেই বিজেপি নেতা করোনায় আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাঁয়ে কাদা মেখে, শাঁখ বাজালে হবে না করোনা-এ রকম পরামর্শ দেওয়া সেই বিজেপি সংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে করোনা পরিস্থিতির মাঝেই নিজের একটি ভিডিও প্রকাশ করেন এই সংসদ সদস্য। সেখানে দেখা যায়, রীতিমতো কাদায় গড়াগড়ি খাচ্ছেন তিনি। সঙ্গে শাঁখও বাজাচ্ছিলেন। সেগুলো করেই তিনি দাবি করেন, এই পদ্ধতি মেনে চললে মারণ ভাইরাস করোনা কোনভাবেই কাছে আসতে পারবে না। অথচ সেই তিনিই করোনায় আক্রান্ত হয়েছেন।

মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও করোনাভাইরাস থেকে বাঁচতে বলেছিলেন ‘ভাবিজি পাঁপড়ের কথা’। এরপর তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকি গোমূত্র খেয়েও করোনা থেকে বাঁচার কথা বলছেন বিজেপি নেতারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য