,

আদালতে নিজেকে নির্দোষ দাবি সাহেদের

news-image

অনলাইন ডেস্ক : অস্ত্র আইনের মামলায় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আর্জি জানিয়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই দাবি করে তিনি বলেন, আমার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। আমি সম্পূর্ণ নির্দোষ।

এ পর্যায়ে আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ তার কাছে জানতে চান, তিনি এই মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেবেন কি না। জবাবে সাহেদ করিম বলেন, আত্মপক্ষ সমর্থনে কোনো বক্তব্য দেওয়ার ইচ্ছা আমার নাই। এরপরই আদালত আজ বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করে দেয়।

মঙ্গলবার এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে আদালত। এরপর আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করা হয়। এর আগে ১৪ সাক্ষীর মধ্যে তিন দিনে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে তাকে নিয়ে অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে তার দেখানো মতো জায়গা থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য