,

করোনা : ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৮ হাজার, মৃত্যু ১১৩২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৩২ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮৩ হাজার১৯৮ জন। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৮৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ লাখ ১৮ হাজার ২৫৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৫ হাজার ৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭১৯ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩০ হাজার ৮৮৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৫৫৯ জন, কর্ণাটকে ৭ হাজার ৫৩৬ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ১০৫ জন, দিল্লিতে ৪ হাজার ৮৩৯ জন এবং উত্তরপ্রদেশে ৪ হাজার ৬৯০ জন।

করোনা ভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা