,

যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন

news-image

অনলাইন ডেস্ক : গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালির কারণে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। এতে সংশ্লিষ্ট অঞ্চলের ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বুধবার হারিকেন ভূমিতে ক্যাটাগরি টু হিসেবে আঘাত হানার পর বাতাস কমে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ও আলাবামা অঞ্চলে ঝড় অব্যাহত রয়েছে। বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্যানসাকোলা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির গিনি ক্রানোর নামের এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে চার মাসের বৃষ্টি চার ঘণ্টায় হয়েছে।
আলাবামা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার ৪টা ৪৫ মিনিটে স্যালি আঘাত হানে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। বর্তমানে বাতাসে গতি অর্ধেকে কমে এসেছে। তবে ক্রমাগত বৃষ্টি ও প্রবল ঝড়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য