,

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আর নেই

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় দলের সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত ৯টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ঢাকা মোহামেডানের সাবেক অধিনায়কও ছিলেন ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মাত্র তিনদিন আগে মারা গেছেন বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম। তিনি ছিলেন এ এস এম ফারুকের ভগ্নিপতি।

ছোট বোনের জামাতার হঠাৎ চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার আগেই পরপারে চলে গেলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

উল্লেখ্য, ফারুকের নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান।

খেলোয়াড়ী জীবন শেষে বিভিন্ন সময় দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদেও আসীন ছিলেন তিনি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য