,

১৭ ঘণ্টা পর ডিএনডি খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ডেমরায় ডিএনডি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মানসিক প্রতিবন্ধী শিশু আকাশির (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু আকাশি। আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বামৈল এলাকায় ভাড়া থাকত।

ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বুধবার দুপুর ২টার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু আকাশি। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য