,

সাতবার কারাগার থেকে পালিয়ে সাতবারই ধরা!

news-image

অনলাইন ডেস্ক : কারাগার থেকে বারবার পালাতে গিয়েও ব্যর্থ হয়েছেন খুনের দায়ে সাজাপ্রাপ্ত এক কয়েদি। সাতবার পালিয়ে সাতবারই ধরা পড়েছেন তিনি। ইতালিতে এ ঘটনা ঘটেছে।

সপ্তমবার ধরা পড়লেন এক ভেড়ার খোঁয়াড়ে লুকাতে গিয়ে। মঙ্গলবার সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ডয়চে ভেলের অনলাইন এ খবর দিয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি ৬০ বছর বয়সী জিউসেপ্পে মাস্তিনি ‘জনি দ্য জিপসি’ নামে পরিচিত। একাধিক খুনের ঘটনার সঙ্গে তিনি জড়িত। মাত্র ১১ বছর বয়সে প্রথম খুনটি করেন তিনি।

১৯৭৫ সালে ছবি নির্মাতা পিয়ার পাওলো পাসোলিনি খুন হন। সেই হত্যাকাণ্ডের অন্যতম আসামি তিনি।

গত ৬ সেপ্টেম্বর তাকে সার্ডিনিয়ার কারাগার থেকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই সুযোগে তিনি পালিয়ে যান।

পরে ইতালির উত্তর-পশ্চিমের দ্বীপ সারাসির কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায় তাকে। পুলিশ সে এলাকার বহু বাড়িতে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত এক ভেড়ার খোঁয়াড়ে তাকে খুঁজে পায়। মাস্তিনি অবশ্য এরই মধ্যে তার চুলের রং সোনালি করে ফেলেছিলেন। তারপরও ধরে পড়ে যান তিনি।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, মাস্তিনি মূলত বার্গামোর বাসিন্দা এবং সত্তরের দশকে পরিবারের সঙ্গে তিনি রোমে চলে যান। সেখানে মাত্র এগারো বছর বয়সেই খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন।

১৯৮৭ সালে জেল থেকে পালিয়ে যান মাস্তিনি। দুই বছর পালিয়ে থাকা অবস্থায় ছিনতাই, পুলিশ হত্যা ছাড়াও নানা ধরনের অপরাধ করেন।

নানা অপরাধে সাতবার কারাগারে নেয়া হলেও এ পর্যন্ত সাতবার কারাগার থেকে পালিয়েছেন তিনি। একবারও অবশ্য পুলিশের চোখ এড়িয়ে বেশি দিন বাইরে থাকতে পারেননি!

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য