,

ঢাকা-৫ আসনের প্রার্থীদের সঙ্গে বসবে ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন প্রশিক্ষণ ইন্সস্টিটিউটের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় প্রার্থীদের করোনা পরিস্থিতিতে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে জানানো হবে।

বুধবার ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম মোতাহার উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

সাধারণত উপনির্বাচনের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে না। তবে করোনা সংক্রমণকালে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে নির্বাচনি প্রচারণায় স্বাস্থ্যবিধি অনুসরণসহ বাড়ি বাড়ি গিয়ে প্রচার না করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হতে পারে।

নির্বাচনি তফসিল অনুযায়ী ঢাকা-৫ ও নওগাঁ -৬ সংসদীয় আসনে আগামী ১৭ অক্টোবর ভোট হবে। এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।

গত ৬ মে বার্ধক্যজণিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ আসনটিও শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য