,

হাটহাজারী মাদ্রাসা থেকে আহমদ শফীর পুত্র আনাস মাদানীকে অব্যাহতি

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম (বড় মাদ্রাসা)’র মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর পুত্র হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব ও হেফাজতের প্রচার সম্পাদক আনাস মাদানীকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার রাত ১১ টার দিকে হাটহাজারী মাদ্রাসার মাইক থেকে আন্দোলনরত ছাত্ররা এ ঘোষণা দেয়। এর আগে দুপুর থেকে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পাঁচ দফা দাবিতে মাদ্রাসা অবরুদ্ধ করে রাখে। তারপর থেকে মাদ্রাসার মাইক থেকে ছাত্ররা দফায় দফায় তাদের দাবি উপস্থাপন করেন।

এরপর সন্ধ্যার দিকে হাটহাজারী মাদ্রাসায় সিনিয়র শিক্ষকরাসহ মাদ্রাসার সূরা কমিটির তিনজন সদস্য বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আনাস মাদানীকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া এবং ছাত্রদের কোন প্রকার হয়রানি করা হবে না। পাশাপাশি তাদের বাকি দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।

হাটহাজারী মাদ্রাসার সূরা কমিটির সদস্য ও বাতুয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ওমর ফারুক বলেন, ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে সূরা কমিটির তিন সদস্যের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আনাস মাদানীকে অব্যাহতি দেওয়া হয় এবং ছাত্রদের বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি।

এদিকে রাত সাড়ে দশটার দিকে হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদের মাইক থেকে ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আনাস মাদানী কে অব্যাহতি দেওয়াসহ আমাদের কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিগুলোর জন্য আগামী শনিবার মাদ্রাসায় সূরা কমিটির বৈঠক ডাকা হয়েছে। শনিবার পর্যন্ত হাটহাজারী মাদ্রাসাসহ সারা বাংলাদেশের সমগ্র কওমি মাদ্রাসার একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার রাশেদুল হক বলেন, দুপুর থেকে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা অবরুদ্ধ করে রাখার খবর পাওয়ার পর আমরা সতর্ক অবস্থানে থাকি। কোন অপ্রীতিকর ঘটনার জন্য পুলিশ র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য