,

শুরু সদরঘাট থেকে, শেষ শেরপুরে

news-image

বিনোদন প্রতিবেদক : শেষ হলো পরীমনি-সিয়াম অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং।গতকাল শেরপুরের বিভিন্ন লোকেশনে একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে নির্মাতা আবু রায়হান জুয়েল চূড়ান্ত প্যাকআপ ঘোষণা করেন। গত মার্চে সদরঘাট থেকে শুরু হয় সরকারি অনুদান পাওয়া শিশুতোষ ছবিটির শুটিং।

এরমাঝে নদীপথে সুন্দরবন হয়ে, লকডাউনে থেমে, আকাশপথে খুলনা গিয়ে, ঢাকার সদরঘাট ও এফডিসি অঞ্চলেও চলেছে ছবির শুটিং। এ প্রসঙ্গে পরীমনি বলেন, আজ আমরা ‘তুই কি আমায় ভালোবাসিস’ গান দিয়ে ছবির কাজ শেষ করলাম। পুরো ছবিতে বলা যায় মেকআপবিহীন পরীকে দেখতে পারবেন দর্শকরা।

সিয়াম আহমেদ বলেন, সত্যি ভালো লাগছে যে, অবশেষে সুন্দরভাবে ছবিটির কাজ শেষ করতে পেরেছি। এ জন্য প্রাপ্তির আনন্দটাও বেশি হবে। এখন দর্শকরা ছবিটি গ্রহণ করলে ভালো লাগবে।

নাট্য নির্মাতা আবু রায়হান জুয়েলের এটি প্রথম চলচ্চিত্র। তিনি বলেন, ‘অবশেষে ছবির কাজ শেষ হলো। ফাইনালি ভালো কিছু হোক, এটাই আমার চাওয়া।’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য