,

চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে বৈশ্বিক বাণিজ্য নীতি ভঙ্গ করেছেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পণ্যের ওপর বিলিয়ন ডলার শুল্ক আরোপ করে বৈশ্বিক বাণিজ্য নীতি ভঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বাণিজ্য সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রযুক্তি হস্তান্তরসহ নানা বিষয়ে চীনকে দরকষাকষির টেবিলে নিয়ে আসতে ২০১৮ সালে চীনের পণ্যের ওপর ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ জানিয়েছিল চীন। সংস্থার প্যানেল জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে তারা দেখতে পেয়েছেন ট্রাম্প বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছেন। সাধারণত বাণিজ্যিক অংশীদারদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করা হয়। কিন্তু চীনের ক্ষেত্রে তা মানেনি যুক্তরাষ্ট্র।

চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে এবং তার ফল ভোগ করতে হচ্ছে ক্রেতাদের। চলতি বছরের শুরুতে দুই দেশের বৈঠক হলেও শুল্ক উঠিয়ে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র।
বিশ্ব বাণিজ্য সংস্থার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিনিধি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা যে ‘অকার্যকর’ তা তাদের এই বক্তব্যই প্রমাণ করে দেয়।

সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য