,

এমপিদের বেতনও ৩০ শতাংশ কমালো ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মন্ত্রীদের পর সংসদ সদস্যদের (এমপি) বেতনও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল ২০২০ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ভারতীয় লোকসভা। আগামী এক বছর এমপিদের বেতন-ভাতার অংশটি করোনাভাইরাস মহামারির কারণে জরুরি হয়ে ওঠা খাতে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে এ বিলে।

গত সোমবার ভারতীয় সংসদে উত্থাপন করা হয়েছিল এমপিদের বেতন কমানোর এ প্রস্তাব। এর আগে, চলতি বছরের শুরুর দিকে মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয় লোকসভায়। গত ১ এপ্রিল থেকে শুরু করে এক বছর মন্ত্রীদের বেতন কাটার কথা বলা হয়েছে ওই বিলে।

গত ৫ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমপি ও মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট (এমপিএলএডি) স্কিম আগামী দুই বছরের জন্য স্থগিত করে সেই অর্থ সরকারি তহবিলে জমার দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে ভারতের মন্ত্রিসভা।

দেশটির কেন্দ্রীয় তর্থ ও প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়াহ নাইড়ু এবং গভর্নরেরাও তাদের বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন।সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য