,

মাস্ক না পরার শাস্তি করোনায় মৃতদের কবর খোঁড়া!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা থেকে রেহাই পেতে মাস্ক পরা এখন বাধ্যতামূলক। তবে এ বিধিনিষেধ না মানলে ইন্দোনেশিয়ায় দেয়া হচ্ছে অদ্ভুত এক শাস্তি।

মাস্ক না পরায় শাস্তি হিসেবে করোনায় মৃতদের কবর খুঁড়তে দেয়া হয়েছে কয়েকজন ব্যক্তিকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর দিয়েছে।

জানা যায়, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পূর্বে গ্রেসিক অঞ্চলে মাস্ক না পরার জন্য আটজন ব্যক্তিকে কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয়। তবে শাস্তিপ্রাপ্তরা মৃতদের শেষকৃত্যে অংশ নেয়নি ।

এনগাবেতান গ্রামে কবরস্থানে একটি কবর খুঁড়তে কাজে লাগানো হয় শাস্তিপ্রাপ্ত দুই ব্যক্তিকে। সেই সময় কবর খননকারীর লোকের অভাব থাকায় এমন আইন অমান্যকারীদের এ কাজে লাগানো হয় বলে জানান এক কর্মকর্তা।

কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের শাস্তি মাস্ক না পরা ব্যক্তিদের মধ্যে ভয় তৈরি করবে। তাতে তারা মাস্ক পরতে পারেন।

ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত দুই লাখ ২১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৪১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য