,

কর্মীদের স্বার্থ রক্ষায় নতুন আইন করছে জার্মানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে সার বিশ্বে কোটি কোটি মানুষ বাড়িতে থেকে কাজ করছেন। এই অবস্থায় কর্মীদের স্বার্থ রক্ষায় নতুন আইন হতে যাচ্ছে জার্মানিতে। তবে এ নিয়ে ব্যবসায়ীদের মতবিরোধ রয়েছে।

শ্রমমন্ত্রী হুবার্টুস হাইল সম্প্রতি এ সংক্রান্ত নতুন একটি আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন। বিশেষ করে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সময়সীমার ব্যাপারে তার মনোযোগ।

হানোফারভিত্তিক রেডাকসিয়ন্সনেটভের্গ ডয়চলান্ডকে তিনি বলেন, “কোনো কর্মীরই ২৪ ঘণ্টা কাজ করার বাধ্যবাধকতা উচিত নয়। হোম অফিস মানে এই নয় যে, একজন কর্মীকে সারাক্ষণই কাজের জন্য তৈরি থাকতে হবে। হোম অফিসের মূল লক্ষ্য কাজ সম্পন্ন করা, আর সে কাজ যার যেভাবে সুবিধা সেভাবে করার সুযোগ থাকতে হবে।”

কর্মীদের স্বার্থ রক্ষায় অফিসের বিধি-নিয়মগুলো এই শরতেই ঠিকঠাক করতে হবে। কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তাদের চাকরি ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমন্বয় ঘটাতে পারে সেদিকে নজর দিতে হবে বলেও মনে করেন তিনি।

শ্রমমন্ত্রী আরও বলেন, ‘‘কোম্পানিগুলো চায় বাড়ি থেকে কাজের ক্ষেত্রে কর্মীরা নমনীয় থাকুক, বিনিময়ে কোম্পানিগুলোকেও কিন্তু নমনীয় হতে হবে। অফিসের কাজ যেন কর্মীরা বাড়ি থেকে সহজে করতে পারে, সেটাই আমরা চাইবো।’’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য