,

আজ থেকে কলকাতার বাজারে পদ্মার ইলিশ

news-image

অনলাইন ডেস্ক : পেট্রাপোল বন্দর দিয়ে সোমবার সন্ধ্যায় দুটি ট্রাকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে পদ্মার ইলিশ। সামনের কয়েক দিন একইভাবে ইলিশ ঢুকবে দেশটিতে।

বন্দর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ইলিশ এসেছে ১২ মেট্রিক টন। পশ্চিমবঙ্গে মূলত পদ্মা-মেঘনার মোহনা ভোলা-মনপুরা-পাথরঘাটা-চাঁদপুর থেকে ইলিশ আসে।

পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারী সংস্থা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মুকসুদ অবশ্য দাবি করেছেন, ইলিশ এসেছে ২০ মেট্রিক টন।

প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার থেকে স্থানীয় বাজারে এই ইলিশ মিলবে শুনে উৎফুল্ল মানুষজন।

ইলিশের ওজন ৭০০-১২০০ গ্রাম বলে জানিয়েছেন মুকসুদ। ৭০০-১৩০০ রুপি কেজি দরে এ মাছ পাওয়া যাবে।

পেট্রাপোল বন্দর সূত্রে জানায়, চলতি বছর ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ আসার কথা। বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর একই সময়ে বাংলাদেশ থেকে ইলিশ ঢুকেছিল ৫০০ মেট্রিক টন।

পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারী সংস্থা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (হিলশা) সভাপতি অতুলচন্দ্র দাস বলেন, ‘‘এবার বাংলাদেশ সরকার যে ইলিশ রপ্তানি করছে, তাতে আমরা পুরোপুরি খুশি নই। আমরা চাই, বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি সম্পূর্ণ উন্মুক্ত করে দিক। অনেক ইলিশ আমদানিকারী বসে গিয়েছেন। সবাই ইলিশ আমদানি করার সুযোগ পাচ্ছেন না।’’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য