,

কর্মচারীর আঙুল কামড়ে ছিঁড়ে নিল মালিক!

news-image

অনলাইন ডেস্ক : কাজ নিয়ে কথা কাটাকাটির পরিণাম এমন হতে পারে তা স্বপ্নেও ভাবেননি মোহিত কুমার। মালিকের সঙ্গে কথা কাটাকাটির ফল হাড়ে হাড়ে টের পাচ্ছেন দিল্লির ৩৪ বছরের যুবক।

কথা কাটাকাটির জেরে তার গোটা আঙুল কামড়ে ছিঁড়ে দিয়েছে মালিক। সেই হাত কোনও মতে জোড়া লাগিয়েছেন চিকিৎসকরা। অভিযুক্তের নাম হেমন্ত সিদ্ধার্থ। বয়স ৪০।

দিল্লি পুলিশের ডিসিপি যশমীত সিং জানান, রাজধানীর একটি বেসরকারি বিমা কোম্পানিতে কাজ করতেন মোহিত। সেই কোম্পানির মালিক হেমন্ত। দিল্লির অক্ষরধাম এলাকায় অফিস। সেখানে দেখা করে করোল বাগে একটি কাজ সারতে একসঙ্গে যান দু’জনে। অফিসে ফেরার পর মোহিত বাড়ি ফিরতে চাইলে তাকে কাজের জন্য অন্য একটি জায়গায় নিয়ে যায় হেমন্ত। সেখানে কাজ নিয়ে কথা বলতে গিয়েই তর্কে জড়িয়ে পড়েন দু’জনে।

মোহিতের অভিযোগ, প্রথমে হেমন্ত তাকে চড় মারতে শুরু করে। নিজেকে বাঁচাতে হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন মোহিত। তখনই তার হাত টেনে ধরে বাম হাতের একটু আঙুল কামড়ে ধরে ছিঁড়ে নেয়। আহত মোহিত মাটিতে পড়ে যান। এরপরই আঙুলের ছিন্ন অংশ ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হেমন্ত। কোনওভাবে নিজের পকেট থেকে মোবাইল বের করে ১০০ ডায়াল করেন মোহিত। পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। মোহিতের আঙুলের ছিন্ন অংশটিও নিয়ে যাওয়া হয়। আঙুলটি জোড়া লাগাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। তবে এখনও কিছুদিন তাকে যন্ত্রণা ভোগ করতে হবে মোহিতকে।
হেমন্তের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মোহিত। ঘটনার পর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। হেমন্তের খোঁজে তল্লাশি চলছে, জানিয়েছেন ডিসিপি যশমীত সিং।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য