,

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এ কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সিলেট রেলস্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। এটি পৌঁছালেই লাইনচ্যুত ট্রেন অপসারণ করে যোগাযোগ স্বাভাবিক করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য