,

চীনের তৈরি ৫ লাখ মাস্ক আটকে দিল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কারোনাভাইরাতের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। অন্যদিকে, চীনের সাথে চলছে বিরোধ। এমন পরিস্থিতেতে চীনের তৈরি ৫ লাখ এন৯৫ মাস্ক আটকে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত নিরাপত্তা কর্মকর্তারা। শিকাগোতে মাস্কগুলো আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেল কর্মকর্তাগণ।

চীন থেকে পাঠানো এই ৫ লাখ মাস্ক গেল ১০ সেপ্টেম্বর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। মাস্কগুলো নিউ জার্সির মানালাপান নামের একটি কোম্পানির কাছে নেওয়া হচ্ছিলো। যার মূল্য প্রায় সাড়ে ২৫ কোটি টাকা।

মাস্কগুলোর বিষয়ে শিকাগো সীমান্ত অঞ্চলের কর্মকর্তা শান ক্যাম্পবেল বলেছেন, ‘মাস্কগুলো যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী নয়। এগুলো বাজারে গেলে এর মাধ্যমে জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের নিরাপত্তার ঝুঁকি আছে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এগুলো আটকে দেওয়া হয়েছে।’
সূত্র: আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য