,

করোনাভাইরাস: ইসরাইলে তিন সপ্তাহের কঠোর লকডাউন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের ‘দ্বিতীয় ঢেউ’ ঠেকাতে কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে ইসরাইল। দেশটিতে আগামী শুক্রবার থেকে এই লকডাউন আরোপ করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে দ্বিতীয় ধাপের লকডাউন আগামী তিন সপ্তাহের জন্য জারি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে লকডাউন জারির সিধান্ত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ক্যাবিনেট তিন সপ্তাহের কঠোর লকডাউনের পরিকল্পনায় সম্মত হয়েছে। সেইসঙ্গে প্রয়োজনে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

নেতানিয়াহু আরো বলেন, আমাদের লক্ষ হচ্ছে সংক্রমণ বৃদ্ধি রুখে দেওয়া।

দেশটিতে গত মার্চে কড়া লকডাউনের মাধ্যমে করোনা ঠেকিয়ে প্রশংসিত হয়েছে। তবে নতুন করে আবারো করোনার সংক্রমণ বাড়ায় দেশটি এই সিদ্ধান্ত নিল।

আগামী শুক্রবার ইহুদিদের নতুন বর্ষের শুরু থেকে এই লকডাউন আরোপিত হবে। এনডিটিভি, বিবিসি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য