,

সৌদি আরবে আগামীকাল থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চালু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে শুরু হচ্ছে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট। রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়- ১৫ সেপ্টেম্বর থেকে চালু হবে বিমান চলাচল।

প্রথম ধাপে, সরকারি ও সামরিক খাতের কর্মকর্তা, কূটনীতিক ও তাদের পরিবার পাবে ভ্রমণ সুবিধা। এছাড়া যারা বিদেশে কর্মরত, ব্যবসায়ী, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী এবং ক্রীড়া সদস্যরাও তালিকার আওতাভুক্ত।

তবে পর্যটক এবং জিসিসিভূক্ত দেশগুলোর নাগরিকদের সৌদি প্রবেশের ক্ষেত্রে অবশ্যেই করোনা নেগেটিভ হওয়ার প্রমাণ দিতে হবে। ২০২১ সালের ১ জানুয়ারির পর জল, স্থল ও বিমান পথে চলাচলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করবে সৌদি আরব।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব। দেশটিতে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। সূত্র: ইউএসনিউজ, দ্য স্টার

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য