,

মোহনপুরে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার ধুরইল ছোটবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজিম উদ্দিন (৪৮)। আজিম উদ্দিনকে বাঁচাতে গিয়ে তার প্রতিবেশি আবদুস সাত্তার (৪৬) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজিম উদ্দিন দুটি বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী বেবী বেগম (৪০) তার দুই ছেলে রাকিবুল ইসলাম (২৪) ও হাসিবুল ইসলামকে (২০) নিয়ে আলাদাভাবে বসবাস করতেন। আর দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগমকে নিয়ে থাকতেন আজিম উদ্দিন। সোমবার সকালে প্রথম স্ত্রী বেবী ও তার দুই ছেলে বাবার পান বরজ দখলে নিয়ে কাজ শুরু করেন। খবর পেয়ে আজিম উদ্দিন সেখানে গিয়ে স্ত্রী ও ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছেলে হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে আজিম উদ্দিনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আজিম উদ্দিন মারা যান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, ঘটনার পর থেকে আজিম উদ্দিনের প্রথম স্ত্রী ও দুই ছেলে পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য