,

হৃদরোগ হাসপাতালে ভর্তি সম্রাট

news-image

নিজস্ব প্রতিবেদক : বুকে ব্যথা নিয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি হয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।

রোববার বেলা ১১টা ২৫ মিনিটে তাকে তাকে হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্র জানায়, তিনি বর্তমানে হাসপাতালের আইসিইউ ওয়ানের ৪ নম্বর বেডে ভর্তি আছেন। অধ্যাপক ডা. মহসিন হোসেনের অধীনে চিকিৎসাধীন এই যুবলীগ নেতার হার্টের ভালব ইতোপূর্বে প্রতিস্থাপন করা হয়।

হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, আপাতত তার হার্টে তেমন কোনো সমস্যা নেই।

এর আগে ক্যাসিনো সম্রাট (ইসমাঈল হোসেন সম্রাট) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, সম্রাট হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন।

এদিকে রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর রমনা থানায় আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক সাংবাদিকদের বলেন, কাকরাইলের বাসায় অবস্থান করে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত ১৯৫ কোটি টাকা সহযোগী এনামুল হক আরমানের (৫৬) সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করায় মামলাটি দায়ের করা হয়েছে।

গত ১৮ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের স্বার্থসংশ্লিষ্ট দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস মঙ্গলবার এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম সম্রাটের স্বার্থসংশ্লিষ্ট দুটি ফ্ল্যাট ক্রোক করার আবেদন করেন। শুনানি নিয়ে আদালত সম্রাটের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন। একটি ফ্ল্যাট কাকরাইলে, অন্যটি মহাখালীতে।

তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সম্রাটের স্বার্থসংশ্লিষ্ট দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। মহাখালীর ফ্ল্যাটটি সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীর নামে, আর কাকরাইলের ফ্ল্যাটটি সম্রাটের ভাই এবং আরেক ব্যক্তির মালিকানাধীন। এর আগে সম্রাটের নামে থাকা তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর বাইরে সম্রাটের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব নেয়া হচ্ছে।

গত বছরের ১২ নভেম্বর সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর আলোচনায় আসে ক্যাসিনো কিং সম্রাটের নাম। পরে বহু নাটকীয়তার পর গত বছরের ৬ অক্টোবর কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য