,

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে চূড়ান্ত বিএনপির প্রার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় ঘোষণা অনুযায়ী, ঢাকা-৫ আসনে সালাউদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম বিএনপির মনোনয়ন পেয়েছেন।

রোববার রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে জরুরী সভায় তাদের নাম ঘোষণা করা হয়।

গত ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে এ আসনটি খালি হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য