,

আরো ১০ জোড়া ট্রেন চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী মিলিয়ে আরো ১০ জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। সব মিলিয়ে বর্তমানে ৯১ জোড়া অর্থাৎ ১৮২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।

আগামী ১৬ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নতুন করে চলাচলের জন্য নামবে আরও ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন। এতদিন মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে এসব ট্রেন চলাচল বন্ধ ছিল।

রোববার সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন রুটে এসব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার।

রোববার যেসব ট্রেন চলাচল শুরু হয়েছে সেগুলো হচ্ছে- চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেইল, নোয়াখালীর-ঢাকা-নোয়াখালী রুটে ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু পূর্ব-ময়মনসিংহ রুটে ধলেশ্বরী এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর রুটে চাঁদপুর কমিউটার, নোয়াখালী-লাকসাম-নোয়াখালীর রুটে নোয়াখালী কমিউটার।

এদিকে যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি অব্যাহত রয়েছে। কমিউটার-মেইল-লোকাল এসব বেশিরভাগ ট্রেনের টিকিট কাউন্টারে দেয়া হচ্ছে। তবে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং ২৫ শতাংশ টিকিট অনলাইনে দেয়া হচ্ছে।

বৈশ্বিক মহামারী করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ৩১ মে থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা