,

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দুই মনোনয়ন প্রত্যাশী নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেতরে প্রার্থীদের সাক্ষাৎকার চলার সময় মনোনয়ন প্রত্যাশী এসএম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে একইস্থানে ঢাকা-৫ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ বিএনপির জ্যেষ্ঠ নেতৃত্ব। দায়ীদের চিহ্নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্র সমকালকে জানিয়েছে, সংঘর্ষে জড়িতরা মনোনয়ন পাবেন না।

প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, সাক্ষাৎকার দিতে ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশীরা দুপুর থেকে গুলশান কার্যালয়ে মিছিল নিয়ে আসতে শুরু করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহম্মেদ এবং মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন কয়েশ’ সমর্থক নিয়ে কার্যালয়ের আসেন।

কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দেন সমর্থকরা। এক পর্যায়ে কফিলউদ্দিনের সমর্থকদের মারধর করে কয়েকজন যুবক। কফিলউদ্দিনের সমর্থকদের অভিযোগ, এসএম জাহাঙ্গীরের সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এস এম জাহাঙ্গীর এ অভিযোগ নাকচ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা। প্রায় আধাঘণ্টা ধরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। আহত দুই ব্যক্তির মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। কফিল উদ্দিন, এস এম জাহাঙ্গীর এবং সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশ এসে পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে আনেন। এর ঘণ্টাখানেক আগে ঢাকা-৫ আসনে দুই মনোনয়নপ্রত্যাশী নবীউলল্গাহ নবী ও সালাহউদ্দিনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

গুলশান থানার ভারপ্রাত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপি কার্যালয়ের আশপাশে পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি শান্ত হলে বিকেল পাঁচটার দিকে ঢাকা-৫ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে পার্লামেন্টরি বোর্ডের কার্যক্রম শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এতে বোর্ডের সদস্যরা অনলাইনে প্রার্থীদের সাক্ষাৎকার নেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য