,

নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার যে কারণে গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে দলের মূলহোতা আজম খানসহ মোট ছয়জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিসান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার সকালে তিনি জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির জবানবন্দিতে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ারের নাম উঠে এসেছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

নৃত্যশিল্পী ইভান শাহরিয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিসান।

সিআইডির জানায়, গত জুলাই মাসে দুবাইয়ে নারী পাচারের অভিযোগ লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিআইডি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জানায় এ চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। মূলত নৃত্যশিল্পীরাই ছিল এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট। সারা দেশেই তাদের বেশ নেটওয়ার্ক রয়েছে বলেও তদন্তে জানতে পেরেছে সিআইডি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য