,

ঝুলন্ত তার ১ অক্টোবর থেকে কাটা শুরু : আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে আগামী ১ অক্টোবরের আগেই ঝুলে থাকা তার সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন,‘পয়লা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোন ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না। ওইদিন থেকেই ঝুলে থাকা তার কাটা শুরু হবে।’

আজ শনিবার দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ৯ একর জমির উপর নির্মিত পার্কটি রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান মেয়র।

আতিকুল ইসলাম বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ অভিযান চলবে। যত বড় ক্ষমতাধারী আসুক না কেন, এ কাজে কেউ বাঁধা দিতে পারবে না।

বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের