,

শান্তিতে নোবেলের দ্বিতীয় মনোনয়ন পেলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আরেকটি মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কসোভো এবং সার্বিয়াকে চুক্তির আওতায় আনতে ভূমিকা রাখায় পুরস্কারটির জন্য তার নাম প্রস্তাব করেছেন সুইডেনের সংসদ সদস্য ম্যাগনাস জ্যাকবসন।

এর আগে গত বুধবার ২০২১ সালের নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেন নরওয়ের সংসদ সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-জিজেডে।

যেকোনো জাতীয় সংসদ সদস্য, সাবেক নোবেলজয়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা যে কাউকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন।

ট্রাম্পের মনোনয়ন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নরওয়ের নোবেল কমিটি।

গত কয়েক দশকে এমন অনেকেই হুটহাট করে অনেক ব্যক্তিকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছেন। শেষ পর্যন্ত নির্দিষ্ট কয়েক জন যেতে পারেন সংক্ষিপ্ত তালিকায়।

ট্রাম্পকে দ্বিতীয় মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়ে জ্যাকবসন শুক্রবার টুইটে বলেন, ‘হোয়াইট হাউজের মাধ্যমে শান্তি এবং অর্থনৈতিক উন্নতির যৌথ চুক্তির জন্য আমি মার্কিন সরকার, সার্বিয়া এবং কসোভোকে শান্তিতে নোবেলের মনোনয়ন দিয়েছি। বাণিজ্য এবং যোগাযোগ শান্তির জন্য গুরুত্বপূর্ণ।‘

কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ শেষ হয় ১৯৯৮-৯৯ সালে। ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সমরাভিযান চালায় ন্যাটো। এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। এর এক দশক পর ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো। পরে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় স্বাধীনতা ঘোষণা করে তারা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা