,

পূজা উপলক্ষ্যে ভারতে রপ্তানি হচ্ছে ১৪৫০ মেট্রিক টন ইলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। গত বছর ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল।

আজ শনিবার এক প্রতিবেদনে আনন্দবাজার জানায়, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রপ্তানি সংক্রান্ত অনুমতিপত্র বৃহস্পতিবার রাতেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর হাতে পৌঁছায়।

দিল্লি থেকে ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ আদায় করে মাছ দ্রুত এ দেশে আমদানির তোড়জোড় চলছে।

অনুমতিপত্র অনুযায়ী, পূজার উপহার হিসেবে ১০ অক্টোবরের মধ্যে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা যাবে। গত বছর ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। এ বার মোট নয়টি সংস্থাকে ১৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ঢাকা।

পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ শুক্রবার বলেন, ‘নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ইলিশ আনতে সব রকম সহযোগিতা করছে রাজ্য।’

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘মাঝে শুক্রবার বাংলাদেশে এবং রবিবার ভারতে ছুটি। বাধা কাটিয়ে আগামী সপ্তাহেই ইলিশ আমদানির চেষ্টা চলছে।’

তিনি জানান, পেট্রাপোল সীমান্ত দিয়েই ইলিশ ঢুকে কলকাতা, হাওড়া ও শিলিগুড়ি যাবে। এখন এক কেজি থেকে ১২শ’ গ্রামের বড় ইলিশের দাম কমবেশি ১ হাজার ৩০০ টাকা।

গত ২০১২ সালের জুলাইয়ে তিস্তা চুক্তি নিয়ে টানাপোড়েনে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে ঢাকা। গত বছর থেকে পূজার মৌসুমে তা শিথিল হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য