,

১০ টাকার জন্য ক্ষুদ্র পেঁয়াজ-মরিচের ব্যবসায়ীকে খুন

news-image

ময়মনসিংহ প্র্রতিনিধি : ময়মনসিংহের পাগলায় ১০ টাকার জন্য জয়নাল মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাগলা থানার পুলের ঘাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল উপজেলার টাঙ্গাব ইউপির বাশিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি গ্রামের হাট-বাজারে পেঁয়াজ-মরিচের ব্যবসা করতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পাগলা থানার ওসি (তদন্ত) সায়েদুর রহমান বলেন, জয়নাল ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় পাশের গ্রামের মোস্তফার কাছে ৩০ টাকার দেনা ছিল।

শুক্রবার রাতে পুলের ঘাট বাজারে জয়নাল বেচাকেনা করার সময় মোস্তফা জয়নালের কাছে তার পাওনা টাকা দাবি করেন। এ সময় জয়নাল ২০ টাকা ফেরত দেন। বাকি ১০ টাকার জন্য দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে মোস্তফা জয়নালের পেটে লাথি মারেন। এতে জয়নাল মাটিতে ঢলে পড়েন। এ সময় আশপাশের লোকজন জয়নালের মাথায় পানি ঢালার কিছুক্ষণের মধ্যেই জয়নাল মারা যান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানান, শনিবার সকালে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে মোস্তফাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য