,

আজ থেকে কাউন্টারে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে কাউন্টারে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। কমিউটার-মেইল-লোকাল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে কাউন্টারে।

জানা গেছে, প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছিল। আজ থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যা ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।

এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এ সম্পর্কিত বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রিকৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা যদি ছয়টির ঊর্ধ্বে হয় কেবল সে ক্ষেত্রে কাউন্টার, মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ছয়টি হলে তা শুধুমাত্র মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা, এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট সংখ্যা হতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা, কর্মচারীদের অনুকূলে ২ শতাংশ আসন সংরক্ষিত থাকে সে সব আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

টিকিট বিক্রির এই নতুন নিয়ম আজ থেকে কার্যকর। এক্ষেত্রে টিকিট ইস্যু করার অন্যান্য নিয়মগুলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য