,

আবার কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

news-image

মাদারীপুর প্রতিনিধি : নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১০ দিন পর ফেরি চলাচল শুরু হলেও সন্ধ্যায় তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার বিকাল থেকে তিনটি ফেরি পরীক্ষামূলকভাবে চলাচল করলেও একটি আটকে যায়। ফলে সন্ধ্যার আগেই বন্ধ করা হয় ফেরি চলাচল।

জানা গেছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বিআইডব্লিউটিএ’র খননকৃত সব চ্যানেল ২ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে। এর আগে দুর্ঘটনা এড়াতে এ রুটে সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুক্রবার বিকাল ৪টা থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। প্রথমে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছায়। তবে তার আগে ফেরিটি লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। আধাঘণ্টা পর উদ্ধার হলে সেটি কাঁঠালবাড়ি পৌঁছায়। এরপর ফেরি ক্যামেলিয়া সফলভাবে পার হয়। সর্বশেষ কে টাইপ ফেরি কাকলি কাঁঠালবাড়ি ঘাট ত্যাগ করে শিমুলিয়ায় পৌঁছায় বলে জানা গেছে। তবে সন্ধ্যার আগেই সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ (ড্রেজিং বিভাগ) এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান জানান, বর্ষা মৌসুমের শুরু থেকেই শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোতে ও নাব্যতা সংকট দেখা দেয়। গত কয়েকদিন ধরে পানি কমায় নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠছে ডুবোচর। ফলে আগেই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ১০ দিন বন্ধ থাকার পর শুক্রবার বিকেল থেকে পরীক্ষামূলকভাবে ফেরি ছাড়া হয়।

বিআইডব্লিউটিএ কাঠালবাড়ী ঘাট সহ-ব্যবস্থাপক সামচুল আবেদিন জানান, পরীক্ষামূলকভাবে ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে তবে একটি ফেরি আটকে যাওয়ায় আবারও চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আবার কবে এ রুটে ফেরি চলাচল শুরু হবে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য