,

৯ তলা থেকে পড়ে সাবেক এমপির ছেলের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁঠালবাগানে একটি ভবনের ৯ তলার বারান্দা থেকে ‘লাফিয়ে পড়ে’ সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলামের ছেলে ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদ (৩৩) মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ১৬৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আসিফকে উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

আসিফের শ্যালক সাইমন শাহিদ নিশাদ জানান, চার বছর আগে আসিফ ভালবেসে তার বড় বোন সাবরিনা শাহিদ নিশিতাকে বিয়ে করেন। এ বিয়ে আসিফের পরিবার মেনে নেয়নি। এ জন্য আসিফ কাঁঠালবাগানে শ্বশুর বাড়িতেই থাকতেন। আর তার পরিবার থাকে মিরপুরে। আসিফ ও তার বোনের কোনো সন্তান নেই বলে জানান নিশাদ।

নিশাদ আরও জানান, তার বোন ও দুলাভাইয়ের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হতো। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আসিফ ৯তলার বারান্দা থেকে রেলিংয়ের ওপর দিয়ে লাফিয়ে নিচে পড়ে যান।

আসিফের বাবা অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, ‘আসিফ সুপ্রিম কোর্টের আইনজীবী। সে মতিঝিলে দেশ ট্রেডিং করপোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার ছিল। আসিফ তার শ্বশুর বাড়িতে থাকত। ভোরে তার শ্বশুর বাড়ির লোকজনই খবর দেয় আসিফের অবস্থা ভালো না, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে এখানে এসে আসিফকে মৃত দেখতে পাই। আমাদের সন্দেহ আসিফকে মেরে ফেলা হয়েছে। সে আত্মহত্যা করতে পারে না।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘আসিফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ জানার জন্য কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য