,

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাক্ষণবাড়িয়ার কসবায় পাওনা টাকা চাওয়ায় কবির হোসেন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার করা হয়েছে। শুক্রবার উপজেলার চারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির একই এলাকার মৃত সাহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। পুলিশ এ ঘটনায় সেলিম মিয়া নামে এক অটোরিকশা চালক ও তার স্ত্রী পারভীন বেগমকে আটক করেছে।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, ডেকোরেটর ব্যবসায়ী কবির অটোরিকশা চালক সেলিমের কাছে টাকা পেতেন। সকালে কবির তার পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম ও তার স্ত্রী পারভীনসহ কয়েকজন কবিরকে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:লোকমান হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য