,

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ওসি আমিরুল ইসলাম নিজেই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। এছাড়া রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন কারণে ঘোড়াঘাট থানার বর্তমান ওসি আমিরুল ইসলামকে সেখান থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে আনা হয়েছে। এর পরিবর্তে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে প্রত্যাহারকৃত ওসি আমিরুল ইসলাম জানান, তিনি ঘোড়াঘাট থেকে প্রত্যার হয়েছেন। তিনি অস্ত্র জমা দেয়ার জন্য দিনাজপুরে এসপি অফিসে যাচ্ছেন।

উল্লেখ্য, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ৯ দিনের মাথায় ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার হলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য