,

সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনাকালে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি কমেছে অনেক। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোয় শূন্যপদের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কমপক্ষে চার লাখ শূণ্য পদ রয়েছে। করোনাকালে নিয়োগ না হওয়ায় অনেক প্রতিষ্ঠানে কাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

এ সঙ্কট সমাধানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত সরকারি পদ সৃষ্টি হয়। তবে সঙ্গে সঙ্গেই নিয়োগ সম্পন্ন হয় না। চাকরির পদ শূন্য হলেও নিয়োগ দিতে কিছু সময় লাগে। করোনার কারণেও এখন অনেক নিয়োগ আটকে গেছে।’ পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদে দ্রুত পূরণের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

ফরহাদ হোসেন আরো বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় যে সময় লাগে তা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ডাক্তার, নার্সসহ মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে হয়েছে।’ আগামী দিনে এ থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথাও জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য