,

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৬ হাজার সংক্রমিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় সংক্রমণে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারত। এরইমধ্যে বিশ্বে করোনার তালিকার দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়েছে দেশটি। ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয় ৯৬ হাজার ৭৬০ জনের যা দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড। একই সময়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত সর্বাধিক।

আগের দিন ৯৫ হাজার ৭৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয় যা দৈনিক সংক্রমণে রেকর্ড ছিল। একই সময়ে ১ হাজার ১৭২ জনের মৃত্যু হয় যা ছিল এদিন পর্যন্ত সর্বাধিক। এর আগে একদিনে সর্বাধিক ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ভারতে মোট করোনা সংক্রমিত হয়েছে ৪৫ লাখ ৫৯ হাজার ৭২৫ জন। মারা গেছেন ৭৬ হাজার ৩০৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, দৈনিক সর্বাধিক সংক্রমণের নিরিখে বিশ্বে প্রায় এক মাস ধরে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। সংক্রমণ ও মৃত্যুতে ভারতের সমানে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৯ লাখ ১৪ হাজার। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩ লাখ ৩৯ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য