,

উপনির্বাচন : প্রথম দিনেই বিএনপির ২৩ মনোনয়ন প্রত্যাশী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে চার আসনের উপনির্বাচনে ধানের শীষে প্রার্থিতার জন্য প্রথম দিনেই বিএনপির ২৩ মনোনয়ন প্রত্যাশী মনোনয়ানপত্র কিনেছেন।

এদের মধ্যে ঢাকা-৫ আসনের জন্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু এবং ঢাকা-১৮ আসনের জন্য এম কফিল উদ্দিন, এসএম জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদী, মোস্তফা জামান সেগুন, মো. আখতার হোসেন, ইশতিয়াক আজিজ ‍উলফাত মিলে এই দুই আসনে মোট ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।

ঢাকা-১৮ আসনের জন্য মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন ও যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র সংগ্রহের সময় নয়াপল্টনের কার্যালয়ে শতাধিক কর্মী-সমর্থক আসেন।

এ ছাড়া নওগাঁ-৬ আসনে আবদুস শুকুর, এম এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এসহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাঈদ রফিকুল আলম রফিক মোট আটজন মনোনয়নপত্র কিনেছেন।

সিরাজগঞ্জ-১ আসনে বিএম তহবিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা ও রবিউল হাসান মনোনয়নপত্র কিনেছেন।

সকাল ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে মনোনয়নে প্রত্যাশীরা ১০ হাজার টাকা মূল্যমানে ফরম সংগ্রহ করেছেন।

তারা শুক্রবার ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

শনিবার বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ১৭ সেপ্টেম্বর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনেরে উপনির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি।

আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূণ্য হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা