,

করোনায় কণ্ঠশিল্পী কোনালের বাবার মৃত্যু

news-image

বিনোদন প্রতিবেদক : করোনায় এবার বাবা হারালেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী সোমনুর মনির কোনাল। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কোনালের বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)। কোনালের বাবার নাম মনির হোসেন মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

কোনালের স্বামী মনজুর কাদের জিয়া জানান, দেড় সপ্তাহ ধরে করোনার সঙ্গে লড়াই করছিলেন কোনালের বাবা। শ্বাসকষ্ট তীব্র হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত করোনার কাছে পরাজিত হলেন তিনি। জিয়া জানান, ঢাকা থেকে কোনালের বাবার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাইরে। সেখানে মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর পাশে হবে দাফন। এ সময় তিনি সবাইকে কোনালের বাবা ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

পরিবারসহ দীর্ঘদিন ধরেই কুয়েতে অবস্থান করছিলেন মনির হোসেন মন্টু। সেখানে তিনি মিনিস্ট্রি অব ইন্টেরিয়রে কর্মরত ছিলেন। কুয়েতে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কোনালের বাবা। ছিলেন ‘ঋতুরঙা শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সেক্রেটারি এবং কুয়েতের বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য