,

চাঁদপুরের বাজার সাগরের ইলিশে ভরপুর

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের সব বাজারে বেড়েছে সাগরের ইলিশের আমদানি। চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে প্রতিদিন বড় বড় ফিশিং বোট এবং ট্রাকযোগে আসছে হাজার হাজার মন ইলিশ। আমদানি বাড়ায় এক সপ্তাহ আগে দাম কিছুটা কমলেও গত তিন দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে।

তিন দিন আগের তুলনায় বাজারে গড়ে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ১০০ থেকে দেড়শ’ টাকা। ব্যবসায়ীরা বলছেন, গত তিন দিন ধরে আমদানি কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই আবারও ইলিশের দাম কমবে।

বড়স্টেশনে গিয়ে দেখা যায়, নদীপাড়ে সাগর থেকে আসা কয়েকটি ফিশিং বোট থেকে আনলোড করা হচ্ছে ইলিশ। এছাড়া ট্রাকযোগেও ইলিশ আসছে। মাছের আমদানি বাড়ায় ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী এবং শ্রমিকদের। সকাল ৯টার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে যায় ইলিশের এ বাজার।

বড়স্টেশন মাছ বাজারের ব্যবসায়ী সাগর হোসেন বলেন, গত দু’ দিন আগে মাছের আমদানি বেশি ছিল। তবে এখনো ভালো আছে। আজও এখানে হাতিয়া, সন্দিপ, ভোলাসহ সাগর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ৩টি ফিশিং বোট এবং গাড়িযোগে প্রায় ২ হাজার মন ইলিশ আমদানি হয়েছে। তবে লোকাল মাছের আমদানি কম।

তিনি জানান, বৃহস্পতিবার এ বাজারে সাগরের ইলিশ বর্তমানে দুই কেজি সাইজের প্রতি কেজি বিক্রি হয়েছে ২ হাজার টাকা, এক কেজি ৮৫০ টাকা, ৭শ-৮শ’ গ্রামের ইলিশ ৭০০ টাকা, ৫শ গ্রামের ইলিশ প্রতি কেজি ৬০০ টাকা দরে।

তিনি জানান, গত দু’ দিনের ব্যবধানে গড়ে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ১০০ টাকা। এছাড়া লোকাল মাছ তাজা ও স্বাদ বেশি হওয়ায় সাগরের ইলিশের চেয়ে লোকাল মাছের দাম কেজি প্রতি প্রায় ১শ’ টাকা বেশি দরে বিক্রি হয়।

মৎস্যজীবী ও চাঁদপুর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান বলেন, মতলবের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীসহ পাশ্ববর্তী এলাকায় নদীতে মাছ ধরা পড়ছে কম। বাজারে যেসব মাছ দেখা যাচ্ছে তার প্রায় সবই সাগরের মাছ।

এদিকে ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরে মাছ কিনতে আসা ঢাকার আব্দুল আউয়াল বলেন, আমরা অনেকেই মনে করি চাঁদপুরে মাছের দাম কম হবে। এ ধারণা থেকেই এখানে ইলিশ কিনতে আসি। কিন্তু তুলনা করে দেখলাম ঢাকার বাজারের চেয়ে এখানে ইলিশের দাম কম না, বরং কিছুটা বেশি মনে হচ্ছে।

স্থানীয় ক্রেতা খোকন কর্মকার বলেন, চাঁদপুরের ইলিশ খুবই প্রসিদ্ধ। এখানের ইলিশ খুবই সুস্বাদু। অন্য সময়ের তুলনায় এখন চাঁদপুরে ইলিশের দাম কিছুটা কমেছে। আমি এক কেজি সাইজের ইলিশ কিনেছি ৮শ’ টাকা দরে।

চাঁদপুর বড়স্টেশন মৎস্য বণিক সমবায় সমিতির পরিচালক আব্দুর রহমান খান সুমন বলেন, মাছের আমদানি সব সময় হয় না। চারদিন আগে মাছের আমদানি বেশি ছিল। কিন্তু এখন একটু কম। এ কারণে মাছের দামও একটু বেড়েছে।

তিনি বলেন, গত তিন দিন আগে এক কেজি ওজনের ইলিশ বিক্রি করেছি ৬৫০-৭০০ টাকা। বুধবার এ মাছটিই বিক্রি হয়েছে ৮০০ টাকায়। আবার কয়েকদিন পর মাছের আমদানি বাড়লে আবার দাম কমবে।

তিনি বলেন, আজও এ বাজারে দেড় হাজার মন ইলিশের আমদানি হয়েছে। এর মধ্যে চাঁদপুরের লোকাল আমদানি হয়েছে প্রায় ৩০০ মন। এসব মাছের একটি অংশ ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, মাছের আমদানি বেড়েছে। এটি জেলে, মৎস্যজীবী, ব্যবসায়ী এবং ভোক্তাদের জন্য ভালো খবর। আমরা আশা করি, মা ইলিশ সংরক্ষণে মাছ ধরার ওপর যে নিষেধাজ্ঞা আসছে তার আগেই ইলিশের আমদানি আরও বাড়বে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা