,

ফিরেই শাকিব খানের ঝলক

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে মাঝে অনেকদিন বন্ধ ছিল সব ধরনের শুটিং। এরমধ্যে অনেকে কাজে ফিরলেও ফিরেননি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সর্বশেষ শুটিংয়ে অংশ নিয়েছিলেন করোনা পরিস্থিতির অনেক আগে। তবে আজ বৃহস্পতিবার ফিরেছেন এই নায়ক।

প্রায় ৬ মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন শাকিব। আজ থেকে অংশ নিলেন তার নতুন ছবি ‘নবাব এলএলবি’র শুটিংয়ে। সকাল ৭টা ৩০মিনিটেই সেটে হাজির হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান তিনি।

এই বিষয়ে ছবির নির্মাতা অনন্য মামুন বলেন, আজ সকাল সাড়ে সাতটা বাজতেই শুটিং সেটে বাইকে চেপে বসলেন শাকিব। গল্পের প্রয়োজনেই এত সকালে হাজির হয়েছেন তিনি। শুটিংয়ের বিষয়ে তিনি নিজের মধ্যে যে পরিবর্তন এনেছেন তা অকল্পনীয়। আশা করি, ভালোভাবেই আমাদের সব কাজ শেষ হবে। আর এই ছবির মাধ্যমে দর্শকরা এক নতুন শাকিবকে পাবেন, এটা বলতে পারি আমি।

গেল মাসের ৩০ তারিখ ছবিটির শুটিং শুরু হয়। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছে দুই নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। ৫ স্পেটেম্বর স্পর্শিয়া ও ৮ সেপ্টেম্বর শুটিংয়ে যোগ দেন মাহি। আর আজ যুক্ত হলেন শাকিব খান।

সেলেব্রিটি প্রোডাকশন প্রযোজিত ‘নবাব এলএল.বি’তে শাকিব খান ও মাহি আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। স্পর্শিয়াকে দেখা যাবে এক অন্যরকম চরিত্রে যা আগে কেউ দেখেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য