,

ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে, সংসদে প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : করোনার ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সময়মতো ব্যবস্থা নেয়ায় করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার একাদশ সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এজন্য টাকাও বরাদ্দ করা হয়েছে।

সমাপনী অধিবেশনে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণ যাওয়া বায়তুস সালাত জামে মসজিদটি নির্মাণের কোনও অনুমতি ছিল না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহ্বানও জানান সরকারপ্রধান।

এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিকে হারিয়েছি। নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করি।’

তিনি আরো বলেন, ‘মসজিদ নির্মাণ হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। ওই গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণের কোনও অনুমোদন ছিল না। জায়গাটাও কমিটির ছিল না। এভাবে অনুমোদন না নিয়ে করার ফলে এই দুর্ঘটনাটা ঘটে গেলো। কতগুলো জীবন ঝরে গেলো। ভবিষ্যতে কেউ যদি কোনও স্থাপনা করেন, অন্তত নীতিমালা মেনে করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় আমাদের পড়তে না হয়।’

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক