,

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১ মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে।

এছাড়া, নতুন করে ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৯০ হাজার ১১টি। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪১ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৪ হাজার ৬৩৪ জনে। নতুন যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ এবং নারী ১০ জন রয়েছেন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭০ দশমিক ১৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের