,

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের আগুন

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন জানান, আজ বড় ধরনের আগুন লাগেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ইউনিট কাজ আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত আছেন।

এর আগে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য