,

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৫ হাজার আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের উঠতি ভাব কমছেই না ভারতে। সবশেষ ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তে ফের রেকর্ড হয়েছে দেশটিতে। এই সময়ে ৯৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ছোঁয়াচে এই ভাইরাস।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৭৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৬৫ হাজার।

অবশ্য আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার জন। ‘অ্যাকটিভ’ করোনারোগী রয়েছেন ৯ লাখ ১৯ হাজার।

চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ১৭২ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৬২ জন।

আক্রান্তের বৈশ্বিক তালিকায় দ্বিতীয়স্থানে আছে ভারত। মৃত্যুর তালিকায় রয়েছে তৃতীয়স্থানে।

ভারতে রাজ্য হিসেবে দৈনিক আক্রান্তে শীর্ষস্থান ধরে রেখেছে মহারাষ্ট্র। বুধবার সেখানে নতুন করে ২৩ হাজার ৮১৬ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে রাজ্যটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯ লাখ ৬৭ হাজার। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৮৭ জনের।

এরপরই রয়েছে অন্ধ প্রদেশ; সেখানে আক্রান্ত ৫ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। সেরে উঠেছেন ৪ লাখ ২৫ হাজার। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

দিল্লিতে গত একদিনে আক্রান্তে নতুন রেকর্ড হয়েছে, ৪ হাজার ৩৯ জন। তাতে রাজধানী শহরে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য